টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার টেকনাফ মডেল থানা–পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পৃথক দল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি রয়েছেন। এ ছাড়া সাতটি জিআর পরোয়ানার সাত আসামি, সাতটি সিআর পরোয়ানার সাত আসামি এবং নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানা তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান চলমান থাকবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=