“কুমিল্লা ক্লাব বৈশাখী স্নুকার প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন”

সিটিভি নিউজ।। কুমিল্লা ক্লাব বৈশাখী স্নুকার প্রতিযোগিতা’ গতকাল বৃহস্পতিবার থেকে ক্লাবের বিলিয়ার্ড রুমে শুরু হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সিনিয়র সদস্য সুখেন সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হোসেন শাকিল, সিনিয়র সদস্য মহিউদ্দিন আহমেদ, শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল হক জেন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু। প্রতিযোগিতার স্পন্সর করেছেন নাসুয়া’র ম্যনেজিং ডিরেক্টর কুতুব উদ্দিন শাওন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাবের সদস্য ডাঃ এবিএম খোরশেদ আলম, কামরুল হাসান, সুলতান শাহরিয়ার, রেজাউর রহমান বাবুল, তপন সেনগুপ্ত, নাছিমুল হক, আতিকুর রহমান আব্বাসী, আলহাজ¦ মোঃ কাউসার খান, হোসাইন মাহমুদ কামরুল, মোঃ তারেক ওবাইদুল্লাহ, প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, ফয়সাল বারী মজুমদার মুকুল, মোঃ এনামুল করিম, ইঞ্জি. এরশাদুর রহমান, এড. আশিকুর রহমান, মোঃ হাসান মোর্শেদ, ডাঃ ইমরান হামিদ শান্ত, আবুল কাশেম হৃদয়, আহমেদ মাহির শাহরিয়ার, পঙ্কজ সাহা, আশিকুর রহমান রানা।
এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপে মোট ২০জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। গ্রুপ-এ : প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, ফয়সাল বারী মজুমদার মুকুল, আলহাজ¦ মোঃ কাউসার খান, হোসাইন মাহমুদ কামরুল, মোহাম্মদ জহিরুল হক জেন্টু। গ্রুপ-বি: ফয়সাল হোসেন ডিকেন্স, আহমেদ মাহির শাহরিয়ার, এড. আতিকুর রহমান আব্বাসী, মেহেদী হোসেন শাকিল, মোঃ জহিরুল ইসলাম রিপন। গ্রুপ-সি : মোঃ আতিকুল ইসলাম, মাহাবুব আলম বাবু, মোঃ হাসান মোর্শেদ, সাদাত হোসেন সানি, আবুল কাশেম হৃদয়। গ্রুপ-ডি : মোঃ তারেক ওবাইদুল্লাহ, ডাঃ ইমরান হামিদ শান্ত, মোঃ এনামুল করিম, পঙ্কজ সাহা, জোবায়দুল হক জুয়েল। আগামী ২৫ এপ্রিল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন