অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==========
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মোঃ নাছিম আলম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি,ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার , আগনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ,ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাসরুর রহমান।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লাফ, বল খেলা বিস্কুট প্রতিযোগিতা এবং অন্যান্য ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে বই খাতা ট্রফি ও অন্যান্য শিক্ষার সামগ্রী প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন