কুমিল্লায় ৪ কোটি টাকার নিষিদ্ধ পণ্য ধ্বংস

সিটিভি নিউজ।। কুমিল্লায় চার কোটি টাকার বেশি মূল্যের আমদানি নিষিদ্ধ পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগরীর গোমতী নদীর পাড়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এসব পণ্য ধ্বংস করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি এবং আইএমই নম্বরবিহীন বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট। মোট ছয় ট্রাক ভর্তি এসব পণ্যের বর্তমান বাজারমূল্য চার কোটি টাকারও বেশি বলে জানিয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস জানান, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের ধ্বংস অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা সামছুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সংবাদ প্রকাশঃ ১৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=