স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =====================কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকায় পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত নারী শাহিদা আক্তার রিপা, যিনি মুন্নি নামেও পরিচিত।

তদন্তে উঠে আসে, পারিবারিক বিরোধের জেরে স্বামী সাইফুল ইসলাম তারেক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভিকটিমকে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

পরবর্তীতে পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ বিকৃত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। মরদেহের একটি অংশ ঝিলংজার একটি ডোবায় ফেলে রাখা হয় এবং বাকি অংশ খুরুশকুল নতুন সেতু এলাকা থেকে বাঁকখালী নদীতে নিক্ষেপ করা হয়েছে বলে স্বীকার করেছেন অভিযুক্ত।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। পাশাপাশি নদীতে নিখোঁজ অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার কর্মকর্তারা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার তদন্ত চলছে। সংবাদ প্রকাশঃ ১৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন