রিহ্যাব নির্বাচনে ৫৪ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী হাবিবুর রহমান হাবিব

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==== রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আবাসন খাত। এরই অংশ হিসেবে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত পরিচালক পদপ্রার্থী এবং ড্রিম বিল্ডার্স লিমিটেড (DBL)-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাবিব (ব্যালট নং-৫৪) ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা সম্পন্ন করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সভায় আবাসন খাতের ভবিষ্যৎ উন্নয়ন, বিদ্যমান সংকট নিরসন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্যানেলের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় পরিচালক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, “আবাসন খাতকে আরও শক্তিশালী এবং ব্যবসাবান্ধব করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রিহ্যাব সদস্যদের অধিকার নিশ্চিত করা এবং এই শিল্পের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের জয় অপরিহার্য। আমি আশা করি, ভোটাররা সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল করবেন না।”
তিনি আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালট নম্বর ৫৪ তে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সম্মানিত ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্যানেলের শীর্ষ নেতৃবৃন্দ এবং রিহ্যাব-এর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা হাবিবুর রহমান হাবিব-এর ব্যবসায়িক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করে তাকে একজন যোগ্য ও পরিশ্রমী প্রার্থী হিসেবে অভিহিত করেন এবং আগামী নির্বাচনে তার পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=