সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট সীমান্তে বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বিশ্বজিৎ রায় এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল স্কাফ সিরাপ এবং ২টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারী মোছা. পল্লবী (২২), স্বামী-মো. টিপু সুলতান, গ্রাম-আটাপাড়া পোষ্ট-বাগজানা, থানা-পাঁচবিবি ও মোছা. সোনিয়া আক্তার(২৮), স্বামী-মো. বাপ্পি, গ্রাম-ইসলামনগর, পোষ্ট+থানা-জয়পুরহাট সদর, উভয়ের জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সংবাদ প্রকাশঃ ১৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com