গোসাইপুর কেজিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক দোয়া, মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ ইকবাল হোসেন সংবাদদাতা জানান ====================
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর কেজিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হান্নান,সভাপতিত্ব করেন মাওলানা আবু মুসা,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হান্নান শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা আবু মুসা বলেন, দোয়া মাহফিলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয়। তিনি সকলের কাছে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়নাল আবেদীন, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, শফিকুল ইসলাম সুপার, নুরুল হক মাস্টার, সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, তোফাজ্জল বিএসসি, হিসাব সহকারী মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাদ্রাসার শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই এতে সন্তোষ প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ১৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=