টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বোটে থাকা দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন—
মো. সিদ্দিক (৪০), পিতা: আইয়ুব আলী এবং
মো. ইসমাইল (২৬), পিতা: বাডু মিয়া;
উভয়ের বাড়ি টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এছাড়া মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি। সংবাদ প্রকাশঃ ১৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=