হরিণাকুন্ডুতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি- ================
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
কর্মশালায় সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। এতে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উজ্জল কুমার কুন্ডু, উপজেলা সমবায় কর্মকর্তা ফরহাদ হোসেন, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা কর্মকর্তা (লাইভলিহুড) মাহাবুবুর রহমান, জেলা কর্মকর্তা সুলতানা বুলবুলি এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রানীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে অর্থ মন্ত্রণালয় এসডিএফ’র মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উপজেলার সুবিধাভোগীদের আরও কার্যকর সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারী অংশীজনরা সুবিধাভোগীদের মাঝে সেবা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার আশ্বাস দেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=