মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মানজুরার মতবিনিময়

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============
বুধবার(১৫এপ্রিল) সাড়ে তিন টার দিকে ইউএনও’র সভাকক্ষে নওগাঁর মহাদেবপুরে সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করলেন নবাগত ইউএনও মানজুরা মুশাররফ। তিনি সকল সাংবাদিকদের নিকট সহযোগিতা চেয়েছেন এবং উপজেলায় কি কি সমস্যা আছে তা সাংবাদিকদের মাধ্যমে জেনে নেন। ইউএনও মানজুরা মুশাররফ বলেন,আগের স্যার যা করেছেন আমিও তাঁর সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবো তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ’সময় গঠনমূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,সাংবাদিক মুরাদ হোসেন,বরুন মজুমদার, আজাদুল ইসলাম,গৌতম কুমার মহন্ত,সাখোয়াত হোসেন,লিয়াকত আলী প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=