চৌদ্দগ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিরুল আলম খাঁনের পক্ষে নববর্ষ উৎযাপন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ============
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল আলম খাঁন রিপনের পক্ষে মঙ্গলবার বাংলা নববর্ষে ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রত্যেককে আলকরা ইউনিয়ন নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্বলিত একটি মিনি প্ল্যাকার্ড দেয়া হয়। এরআগে ধোপাখিলায় নিজ বাড়িতে দোয়া ও মিলাদের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল আলম খানের বাবা সাবেক ইউপি মেম্বার ফজলুল হক খাঁন, ভাই জহিরুল আলম খান, ফারুক খান, বিশিষ্ট ব্যক্তি মাষ্টার জাফর আহমেদ, সোহাগ খাঁন, আলা উদ্দিন, স্বপন খান, আব্দুল আলী, মাওলানা ছালা উদ্দিন, জহির উদ্দিন মোল্লা, জাফর আহম্মেদ খান, আব্দুল মোতালেব ভুঁইয়া, আবুল বশর ভূইয়া, পেয়ার আহমদ, রিয়াদ খান, জামাল উদ্দিন খান, খন্দকার সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ। মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে ব্যানার।
আমিরুল আলম খাঁন মুঠোফোনে বলেন, ‘একটি আধুনিক ও উন্নত আলকরা ইউনিয়ন গড়তে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের সেবা করাই হবে আমার উদ্দেশ্য। ইতোপূর্বে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে পুরো ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও যেন জনসেবা অব্যাহত রাখতে পারি সেজন্য চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে রয়েছে। আমি যদি নির্বাচিত হই, শতভাগ স্বাক্ষরতার হার বাড়াবো। বেকার যুবক-যবতির কর্মসংস্থানের জন্য পরিষদের তত্বাবধানে স্কিল ডেভেলপমেন্ট করা হবে’। সংবাদ প্রকাশঃ ১৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=