সচেতন রাজনৈতিক ফোরাম এর উদ্যোগে ২২ সংগঠনের অংশগ্রহণে বাংলা ১৪৩৩, নববর্ষ উদযাপিত

সিটিভি নিউজ।। আজ ১ লা বৈশাখ, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা এর উদ্যোগে ও সচেতন সাংস্কৃতিক ফোরাম এর সহযোগিতায় বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, কুমিল্লা নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ১১ টায় খই, চিড়া,দই,তরমুজ আপ্যায়নের মধ্যে দিয়ে ফোরামের সদস্যরা দিনের কর্মসূচি শুরু করে। তার পর বিকেল ৩.৩০ মিনিটে জিলা স্কুলের সামনে থেকে এক মনোজ্ঞ রেলী আয়োজন করে, রেলিটি, সার্কিট হাউস, জেলা শিল্পকলা একাডেমি হয়ে ঈদগাহ পাশদিয়ে পার্ক হয়ে নজরুল ইনস্টিটিউট এ এসে শেষ হয়।
নজরুল ইনস্টিটিউট এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক শাহ মো সেলিম, আলোচনা অনুষ্ঠানের পরিচালনা করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু। অতিথি বক্তব্য রাখেন অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক,অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক আলী আশরাফ, অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা: আবু আইয়ুব হামিদ,কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, সচেতন রাজনৈতিক ফোরাম এর সমন্বয়ক শেখ আবদুল মান্নান, স্বাগত বক্তব্য রাখেন
সদস্য সচিব, বীর চন্দ্র নগর,কুমিল্লা সাজ্জাদুল কবির রবীন্দ্র সম্মীলন পরিষদ এর সভাপতি প্রকৌশলী আবদুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান কাজল আমেরিকা প্রবাসী সাংস্কৃতিক ব্যাক্তি কাজী ফকরুল ইসলাম রচি,বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহাবুব, উদীচী কুমিল্লা জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক জেএন.লিলি, উষসী সাংস্কৃতিক সংসদের সভাপতি এড. মাহাবুব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ও সংগঠক নাভিদ নওরোজ শাহ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ এমদাদুল হক পলাশ, সাংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কাসেম,সাইদুর ইসলাম তামান্না, ছাত্র নেতা দীপ্ত দেবনাথ, যুব নেতা জোনায়েদ রায়হান,
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান গান,নাচ ও আবৃত্তি পরিবেশন করেন —
উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ,পূর্বাশামধুমিতা,কচিকাঁচা মেলা,জনান্তিক,নাট্য সম্প্রদায়ক,সংস্কৃতিসংসদ,বিনয় সাহিত্য সংসদ,যাত্রী,উষসী,জোড়া শালিক, কুমিল্লা লোকসংগীত পরিষদ,কুমিল্লা বাউল সংগীত পরিষদ, ভৈরবী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব, কুমিল্লা, দুর্বার বাংলা, যুব ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক সমিতি, আর্ট নার্সিং কলেজ
বিমান বন্দর রক্ষা ও বাস্তবায়ন কমিটি ফোরাম জিলা স্কুল -৭৩,স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন,প্রশিক্ষন সংস্থাআদিবাসী সম্প্রদায় কুমিল্লা
Cumilla TV, নীলীমা পাল স্মৃতি পাঠাগার দৈনিক সমাজ কন্ঠ,বাংলার আলোড়ন ও বাউল রাসেল ও তার দল।
বক্তারা পহেলা বৈশাখ এর চেতনা,কৃষ্টি ও সংস্কৃতি বর্তমান সমাজে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। বাঙালী সংস্কৃতি আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার। এ সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় দলমত নির্বিশেষে অপশক্তি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পহেলা বৈশাখ উপলক্ষে সচেতন রাজনৈতিক ফোরাম এর ব্যবস্হাপনায় ও জোনায়েদ রায়হান এর সম্পাদনায় বিশেষ ক্রোড়পত্র ” দুর্বার বাংলা ” প্রকাশিত হয় যা আজ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়। সংবাদ প্রকাশঃ ১৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=