নানা আয়োজনের মধ্য দিয়ে মহাদেবপুরে পালিত হলো পহেলা বৈশাখ ১৪৩৩

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নানা আয়োজনের মধ্য দিয়ে মহাদেবপুরেপালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল,নবাগত ইউএনও মানজুরা মুশাররফ,ওসি ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের নানা দিক চিত্রিত হয়। অংশগ্রহণকারীদের বর্ণিল পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও বিভিন্ন শিল্পকর্ম শোভাযাত্রায় বিশেষ মাত্রা যোগ করে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশের মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে।
উৎসবমুখর এ আয়োজনের মাধ্যমে বাঙালির চিরন্তন ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন