কক্সবাজারে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==================
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে দস্যুতা ও ছিনতাই মামলার আসামি এবং বিভিন্ন পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা ও আশপাশ এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
দস্যুতা ও ছিনতাই মামলায় গ্রেফতার ৫ জন
অভিযানে দস্যুতা ও ছিনতাই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
মোঃ ওমর ফারুক (২২), সাহিল সিকদার (২০), সাইফুল ইসলাম সানি (২২), আবু বক্কর সিদ্দিক রুবেল (৩৫) এবং মোঃ সাহাবুদ্দিন (২৭)।
পরোয়ানাভুক্ত আরও ৮ জন আটক
একই অভিযানে বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন
মোঃ ওমর ফারুক (২০), আবদুস সাত্তার, নাসির উদ্দিন, এয়াকুব আলী, মোঃ আফসার হোসেন, মোহাম্মদ মুবিন (৩৬), তৈয়বুর রহমান (২৪) এবং মিনহাজুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়
গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। কক্সবাজারে পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ প্রকাশঃ ১৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=