ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীনের দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য।
অভিযানকালে ধান্যদৌল এলাকার কাজী মার্কেটের পূর্ব পাশে একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে মো. মাসুদ (৩৮) ওরফে মাসুমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন