পত্নীতলায় ভারতীয় ৭০ বোতল মাদকসহ এক ডিলার আটক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:===============
নওগাঁর পত্নীতলায় ভারতীয় ৭০ বোতল মাদকসহ এক ডিলারকে আটক করেছে থানাপুলিশ। সেই সাথে মাদক বহনকারী ইজিবাইক জব্দ করেছে।
সোমবার(১৩এপ্রিল) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে সকাল ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে ধৃত আসামী মো. ফিরোজ কামাল (৩০) পিতা-মো. মোজাফফর রহমান, সাং- কল্যাণপুর, থানা-সাপাহার, জেলা- নওগাঁ এর হেফাজত হতে ৭০ (সত্তর) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ESKUF সিরাপ উদ্ধার মূলে জব্দ করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা, মোট মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা। উক্ত মাদক বহনকারী ইজিবাইক জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায় যে আসামি একজন মাদকের ডিলার এবং বড় ব্যবসায়ী। সে জানায় ভারত থেকে সে মাদকদ্রব্য নওগাঁ এনে থাকে। আজকের উদ্ধারকিত মাদকদ্রব্য কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের সীমান্ত থাকে নিয়ে এসেছে। উক্ত মাদক ব্যবসায়িক বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন