কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘সাইফা টাইলস্ এজেন্সী’র শুভ উদ্বোধন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন রিপোর্টার।।===========
কুমিল্লা নগরীর রেসকোর্সে আধুনিক ও নান্দনিক টাইলস বিপণন প্রতিষ্ঠান ‘সাইফা টাইলস্ এজেন্সী’-র শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় এক দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিখ্যাত ব্র্যান্ড ডিবিএল (DBL) সিরামিকস-এর অথোরাইজড ডিলার হিসেবে এই শোরুমে দেশি-বিদেশি সব ধরণের টাইলস, মার্বেল, গ্রানাইট এবং উন্নত মানের স্যানিটারি মালামাল পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি দিচ্ছে বিশেষ সুবিধা— পণ্য কিনলেই মিলবে ফ্রি হোম ডেলিভারি সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
সাইফা টাইলস্ এজেন্সী, হোল্ডিং-০৪৫৭, ওয়াহিদ ম্যানশন, রেসকোর্স, কুমিল্লা।
উদ্বোধন প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, “গ্রাহকদের রুচিশীল ও টেকসই পণ্যের চাহিদা মেটাতেই আমরা কাজ করব। এছাড়া কুমিল্লা শহরের ভেতর আমরা ফ্রি হোম ডেলিভারি সুবিধা প্রদান করছি যাতে গ্রাহকরা ঝামেলাহীনভাবে তাদের পছন্দের পণ্য ঘরে পৌঁছাতে পারেন।” তাই চলে আসুন সাইফা টাইলস্ এজেন্সী, ওয়াহিদ ম্যানশন, রেসকোর্স, কুমিল্লা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, আতিকুর রহমান, মিলন মিয়া, ডি বি এল সিরামিকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ মিলন মিয়া, প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার মোঃ হাসান, আব্দুস ছালান, নাজমুল হাসান, সুমন প্রমূখ। এসময় ব্যবসায়ী বিভিন্ন পর্যায়েরব লোকজন উপস্থিত ছিলেন।
পরে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন রেইস কোর্স স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী ও খতিব মাওলানা মোঃ হাবিবুর রহমান। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=