সিটিভি নিউজ।। সংবাদদাতা জানান =========বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে ' মহীয়সী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী: জীবন ও কর্ম' শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, ব্রিটিশ আমলে পিছিয়ে পড়া সমাজে নবাব ফয়জুন্নেসার অসামান্য অবদান রয়েছে। সমাজসেবায় তাঁর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। নারী শিক্ষায় তাঁর অবদান কালান্তর ইতিহাস হয়ে আছে। দাতব্য ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকা অপরিসীম। বাংলা সাহিত্যেও রয়েছে তাঁর বিশেষ অবদান। তাঁর সাহিত্যচর্চা এখনো নারীদের উৎসাহিত করে এবং প্রেরণা দেয়। তাঁর রচিত 'রূপজালাল' গ্রন্থ এখনো সমানভাবে সাহিত্যিক সমাজে সমাদৃত। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীকে একজন প্রথাবিরোধী নারীও বলা যায়। চরম সংকীর্ণতার যুগে তিনি প্রথা ভেঙ্গে জমিদারি কার্যক্রম পরিচালনা করেন দক্ষ হাতে। বর্তমান সময়ে নবাব ফয়জুন্নেসার জীবনাদর্শনকে চর্চা করা প্রয়োজন।
বক্তারা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়িটিকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার আবেদন জানান। গতকাল নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। জাতীয় সঙ্গীত ও সূচনা সঙ্গীত পরিবেশেন করেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত- এ শ্লোগানকে ধারণ করে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম, কুমিল্লা এর পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টা, জেলা ৩২৮২ এর প্রাক্তন জেলা গভর্ণর দিলনাশিঁ মোহসেন।
মূল প্রবন্ধ পাঠ করেন কবি,সাহিত্যিক ও সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ।
প্রবন্ধের উপর আলোচনা করবেন সিনিয়র সাংবাদিক, নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর এর কো-অর্ডিনেটর এম এস দোহা ও ফেনী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ এ জেড এম ওবায়দুল্লাহ।
সেমিনারে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ড. মো. নিজামুল করিম।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আহাম্মেদ কবীর, যাত্রী'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ ও কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর।
সেমিনার সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিনয় সাহিত্য সংসদের নির্বাহী সদস্য কামরুন্নাহার জেসমিন।
বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে কুমিল্লায় বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে এটি ছিল দ্বিতীয় সেমিনার। 'বুদ্ধির মুক্তি আন্দোলন : প্রেক্ষাপট এবং আন্দোলনের প্রভাব' শীর্ষক প্রথম সেমিনারটি গত ১৭ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রবন্ধকার ছিলেন ফেনী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ জেড এম ওবায়দুল্লাহ।===========
প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com