ব্রাহ্মণপাড়া মালাপাড়া ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সিটিভি নিউজ।। ‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ===================
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্য্যালয়ে এই মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ রিজানুল রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে আবুল কালাম হাজারী, মো. ইউনুছ, জামাল উদ্দিন সরকার, আহসান হাবীব সোহাগ ভূইঁয়া, আলমগীর হোসেন ভূইঁয়া, মো. শফিক, মোসাঃ মরিয়ম আক্তার, মোসাঃ আসমা আক্তার, মোসাঃ রুমা আক্তার, সহকারি সচিব কাম কম্পিউটার জাহিদুল ইসলাম সবুজসহ ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দরা। সভায় মাদক, জুয়া, ইভটিজিং বন্ধে প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং গ্রাম পুলিশকে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের তালিকা করতে নির্দেশ প্রদান করা হয়। এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এর নির্দেশে অচিরেই এই ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন