নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============ নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১২ এপ্রিল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় নওগাঁ জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা জোরদার, বাজার মনিটরিং, জনসচেতনতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=