সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হবে

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান =============
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু -এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের ছোট ভাই অ্যাডভোকেট আব্দুল মমিন ফেরদৌস জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে স্থানীয় মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হবে।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের সদস্য, এলাকার আত্মীয়-স্বজন, মুরব্বি ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তার কবর জিয়ারত করা হবে এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট আব্দুল মমিন ফেরদৌস দেশবাসীর কাছে তার ভাইয়ের রূহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=