সংস্কারের অভাবে ধ্বংসের মুখে কালীগঞ্জে শতবর্ষী শিব মন্দির

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ===================
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তৈলকূপ গ্রামে অবস্থিত কয়েকশ বছরের প্রাচীন একটি শিব মন্দির এখন বিলুপ্তির পথে । যথাযথ সংরক্ষণ ও সংস্কারের অভাবে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরটি মূলত ১৬৫৬ সালের দিকে নলডাঙ্গা রাজবংশের রাজাদের উদ্যোগে নির্মিত সাতটি মন্দিরের অন্যতম অংশ । এটি স্থাপত্যশৈলীতে ‘দেউল’ আকৃতির এবং এর দেয়ালে পোড়ামাটির ইটের সূক্ষ্ম কাজ দেখা যায় । বেগবতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ঐতিহাসিকভাবে নলডাঙ্গা রাজপরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল নিদর্শন ছিল ।

সরেজমিনে দেখা যায়, মন্দিরের উপরিভাগে বড় বড় বটগাছ ও আগাছা জন্ম নেওয়ায় এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে । ইটের ফাটল দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ায় দেয়ালগুলোর পলেস্তারা ও কারুকার্য খসে পড়ছে। মন্দিরের চারপাশ ঝোপঝাড়ে ঢাকা থাকায় এটি বিষধর সাপের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, যা দর্শনার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তৈলকূপ গ্রামের বাসিন্দা মিঠুন পাল জানান, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না থাকায় দিন দিন মন্দিরের সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। স্থানীয় সমাজসেবী ও সচেতন নাগরিকদের মতে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ না নিলে ঝিনাইদহ কালীগঞ্জের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি চিরতরে হারিয়ে যাবে । তারা অতি দ্রুত মন্দিরটি সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন