বাসের প্রতিযোগিতায় ঝরে গেল কালীগঞ্জে হকারের প্রান

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: =============
প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল কালীগঞ্জের প্রধান বাসস্ট্যান্ড। যাত্রী, হকার, বাসের শব্দÑসব মিলিয়ে ছিল চেনা কোলাহল। কিন্তু হঠাৎই সেই ব্যস্ততার মাঝেই থেমে গেল একটি জীবন।
রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (প্রায় ৩৫) নামে এক হকারের মর্মান্তিক মৃত্যু হয়। তিনি কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই সেদিনও বাসস্ট্যান্ডে বিভিন্ন পণ্য বিক্রি করছিলেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতিতে আরেকটি বাস এসে পড়ে। মুহূর্তের মধ্যে দুই বাসের মাঝে আটকে যান উসমান। তার চিৎকারও থামাতে পারেনি বাস দুটির গতি। একপর্যায়ে নির্মমভাবে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।দুর্ঘটনার পরপরই বাসস্ট্যান্ড এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহকর্মী হকার ও যাত্রীরা ছুটে এলেও ততক্ষণে সব শেষ।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম লাজুক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন