নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা) সংবাদদাতা ===============
কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (২৩) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছাপানী ইউনিয়নের কাকরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২এপ্রিল) উপজেলার ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের কাজী বাড়িতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের কাজী বাড়ির সৌদিআরব প্রবাসী কাজী ওসমান ও লোকমান হোসেনের নির্মাণাধীন ৫তলা ভবনে মোস্তাফিজুর রহমান গত দুই বছর থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ কওে আসছিলেন। রবিবার সকালে মোস্তাফিজুর রহমান নির্মাণাধীন ৫ম তলা ভবনের ছাদের সেন্টারিংয়ের বাঁশ খুলতে গিয়ে অসাবধানতা বশত নিচে পড়ে যান। এসময় তার মাথা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। এক পর্যায়ে অন্যান্য শ্রমিকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনে শ্রমিকদের কোন ধরণের নিরাপত্তা ছাদর রাখা হয়নি। ফলে একজন শ্রমিককে অকালে জীবন দিতে হয়েছে।
নিহত মোস্তাফিজুর রহমানে মামা আবদুর রাজ্জাক বলেন, ভবনের মালিকের সাথে আমাদের এব্যাপারে কথা হচ্ছে। আমরা চাই লাশ ময়না তদন্ত ছাড়া দেশের বাড়িতে নিয়ে যেতে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=