টেকনাফে কৃষি কার্ড বিতরণ ঘিরে প্রস্তুতি, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============আগামী ১৪ এপ্রিল কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমেদ টেকনাফ আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তারা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, যাতায়াত সুবিধা এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত দিনে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে ঘিরে টেকনাফের কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=