সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার, কক্সবাজার==================
কক্সবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আঃ মান্নান। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও পরিস্থিতি তুলে ধরেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন। এ ক্ষেত্রে টহল কার্যক্রম জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃসংস্থার সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা টহল বৃদ্ধি, সন্দেহভাজন চলাচল নিবিড়ভাবে মনিটরিং, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ আরও জোরদার করা হবে।
সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সীমান্তবর্তী এ অঞ্চলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে প্রশাসন ও সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা জরুরি।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নান বলেন, জেলার সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com