একটি ভিডিও নিয়ে হয়রানির অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক —————-
কুমিল্লা সংরাইশ এলাকার সিরাজুল ইসলাম বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য ৫০ টাকা দাবি করেছেন স্থানীয় একটি মহল। গতকাল রোববার বিকালে কুমিল্লা একটি পাটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন- আমাকে আমার ভাগিনা আলামিন মামলা নিষ্পত্তির করার জন্য কল দেয়। তখন খাওয়ার সময় হয়েছে বলে আমি জানিয়ে দেই। এরপরও আল আমিন আমাকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে মামলা নিষ্পত্তি করার জন্য ৫ লাখ টাকা চায়। আমি কিছু বলার আগেই এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে আসে। এটা একজনে ভিডিও করেছেন। আলআমিন কিছু বুঝে উঠতে পারেনি এটা হাতাহাতির মধ্যে চলে আসবে। সিরাজুল ইসলাম আরও বলেন- সংরাইশ এলাকার মতিন সর্দার হত্যা মামলা শেষ করার জন্য
৫০ লাখ টাকা খরচ হবে বলে জানায়। আমি এতগুলো টাকা কোথায় থেকে দিবো। আমি বলছি ৫ লক্ষ টাকা দিব। হাতাহাতিটা ভুল বুঝাবুঝি হয়েছে। ভাগিনা ভুল করতেই পারে। নিজেদের মধ্যে মামু-ভাগিনার মধ্যে ভুলবোঝবুঝি হয়েছে। আল আমিন আমার কাছে মাফ চেয়েছেন। ভিডিওটা নিয়েই ফায়দার লুটার চেস্টা করছে একটি পক্ষ। আমি এর বিচার দাবি করছি।
সাংবাদিক সম্মেলনে আল আমিনের বোন আয়েশা বেগম বলেন- মামু -ভাগিনার ঝামেলাটা সুযোগটা নিতে চাচ্ছে তৃতীয় পাটি। তারা ফায়দা লুটার জন্য। আমরা চাই না তৃতীয় পক্ষ ভিডিওটা নিয়ে আমাদের হয়রানি করার জন্য চেষ্টা করছে। এই ভিডিওটা নিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছেন। আমাদের পরিবারের সমস্যা আমরাই সমাধান করবো।
সিরাজুল ইসলামের মামাতো বোন-আলামিন এর মা রুবি বেগম বলেন- আমার ছেলে কোন কর্মে যেতে পারছে না। বালু ব্যবসা করতে গেলেও এলাকার লোকজন চাঁদা চায়। আমার ছেলে কোন কাজই ধরতে পারে না। হালালভাবে কর্ম করবে তাও আমার ছেলে পারছে না। এলাকার কতিপয় ব্যক্তি আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রতিদিন রাতে পুলিশ পাঠিয়ে হয়রানি করতো। কয়েক বছর জেলও খেটেছে আমার ছেলে। আমার ছেলের শত্রুর অভাব নেই। তাকে দেখলেই প্রতিপক্ষের লোকজন পুলিশ নিয়ে হয়রানি করে আসছে। আমার ছেলে পুলিশের ভয়ে ঘরে থাকতে পারছে না। বালু ব্যবসা করতে গিয়ে তার উপর হামলাও হয়েছে একাধিকবার। আমি আমার ছেলের হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ সময় সিরাজুল হকের স্ত্রী রোকেয়া বেগম, আলামিনের মা রুবি বেগম, আল আমিনের বোন আয়েশা বেগমসহ ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন