ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি ওমর ফারুক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:=============== ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন নওগাঁর মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ওসি ওমর ফারুকের হাতে এই পুরস্কার তুলে দেন। জেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা এই পুরস্কার এ ভূষিত হন।
নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ও ভবিষ্যৎ কার্যকর পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র/ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে ক্লু-লেস ও অন্যান্য মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=