বুড়িচংয়ে হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ================
কুমিল্লার বুড়িচং উপজেলা হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল বিকালে বুড়িচং পৌর সভার জগতপুর হাজী মার্কেটে ওই শিক্ষা উপকরণ দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুবাহগাজী সমাজের সভাপতি হাজী মোঃ কবির হোসেন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মানবিক মোঃ মশিউর রহমান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে আমিনুর রহমান বাবু,মোঃ সোহেল রানা, মো. খোকন ও মোঃ কাশেদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ মফিজুল ইসলাম, আব্দুল হক বাবুল, ডাক্তার আলমগীর হোসেন, মোঃ হোসেন মাস্টার, শাহ আলম মাস্টার,সোলাইমান হোসেন রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী এলাকার বিপুল সংখ্যক মহিলা অভিভাবকগণ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
প্রধান মেহমানঃ মশিউর রহমান ফারুক বলেনঃ সমাজের সেবা আমার লক্ষ্য এবং আমি যত দিন বেচে থাকি সমাজের মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মশিউর রহমান ফারুক সমাজের বিভিন্ন সময় সামাজিক কাজে ভূমিকা রাখা সম্মাননা প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন