ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-=================
পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| শনিবার দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে নাজাত হজ কাফেলার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়|
এতে প্রশিক্ষণ প্রদাণ করেন ভুটিয়ারগাতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, এ এইচ বি ট্রাভেলস-এর চেয়ারম্যান হারুন অর রশিদসহ অন্যান্যরা|
প্রশিক্ষণ কর্মশালায় ৪৪ জন হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন|
আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন| এছাড়াও কর্মশালায় হজযাত্রীদের মাঝে ব্যাগ, ছাতাসহ উপকরণ বিতরণ করা হয়| সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন