কুমিল্লা চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের গৌরবের ৫ম বর্ষপূর্তি উৎসব উদযাপিত

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। সংবাদদাতা জানান =============
বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় কুমিল্লা চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের গৌরবের ৫ম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর রাণীর বাজার সংলগ্ন সরদা পালের মাঠ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধর্মীয় আলোচনা, বৈদিক মন্ত্র, গীতা পাঠ, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট সঞ্জয় সরকার এর সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য্য ও ড. বিশ্বজিৎ দেব, বিশিষ্ট সমাজসেবক ডাঃ অংকুর দত্ত, এডভোকেট দীলিপ কুমার চন্দ এবং স্বাগত বক্তব্য রাখেন- চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা তিথি চক্রবর্তী।
ওই অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাপস কুমার নাহা, দেবাশীষ চৌধুরী দেবু, এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ ও এডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু ও দপ্তর সম্পাদক রিংকু ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ডাঃ অংকুর দত্ত, ডাঃ বনশ্রী সাহা ও সহকারী অধ্যাপক রূপক চন্দ্র রায়, শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, ত্রিশূল গীতা শিক্ষালয়ের সভাপতি আশীষ দাস, রাজরাজেশ্বরী গীতা শিক্ষালয়ের সভাপতি সাগর দাস ও কুমিল্লা রামনবমী উদযাপন পরিষদের সভাপতি কিশোর দাস প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য্য বলেন- গীতা শিক্ষা মানবজীবনের নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য, যার কোনো বিকল্প নেই। এটি অলসতা দূর করে কর্মস্পৃহা জাগায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং হিংসা-বিদ্বেষ মুক্ত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কর্মফলের আশা না করে দায়িত্ব পালনের শিক্ষা ও মানসিক প্রশান্তি দানে গীতা অনন্য। গীতা আমাদের অলস হতে নিষেধ করে এবং ফলের আশা না করে ‘নিষ্কাম কর্ম’ বা সঠিক দায়িত্ব পালনের শিক্ষা দেয়। এটি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে এটি মানুষকে সৎ ও নির্ভীক করে তোলে। জীবনের নানা সংকট ও দুশ্চিন্তা দূর করে আত্মজ্ঞান ও অমরত্বের পথে চালিত করে। হিংসা, অহংকার ও বৈষম্য দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার বার্তা দেয়, যা সমাজকে উন্নত করে। এটি কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং মানববিজ্ঞানের এক চিরন্তন রূপ, যা জীবনের সর্বক্ষেত্রে পাথেয় হতে পারে। তাই, বর্তমান প্রজন্মের আদর্শ চরিত্র গঠন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতা শিক্ষা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের সভাপতি প্রদীপ নন্দী।
এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক পিন্টু ঘোষ, সুকান্ত চক্রবর্তী ও নীলাঞ্জন দাশসহ চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকগণ। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন