১০হাজার পিস ইয়াবা’সহ ১ বাস ড্রাইভার গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ” ==============
র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবা’সহ ০১ বাস ড্রাইভার গ্রেফতার।

গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন নারায়নকরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে ১| জহির ইসলাম (৪০) নামক ০১ জন বাস ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় আসামীর হেফাজত হতে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়|
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১| জহির ইসলাম (৪০) ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলাম এর ছেলে| গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে| গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন