সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ=====================
কুমিল্লার মনোহরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম স্মৃতি চাইনিজবার নক আউট ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ গতকাল শুক্রবার উপজেলার হাসনাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান এর বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে ও খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে এ টুর্ণামেন্টের আয়োজনের কথা জানান জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। তিনি বলেন ক্রমান্বয়ে কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিটি ইউনিয়নে এ টুর্ণামেন্টের আয়োজন করা হবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাই হচ্ছে এর মুল লক্ষ্য।
শুক্রবার বিকালে টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম রিপনের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, হাসনাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আব্দুল মুনাফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,সাবেক ছাত্রনেতা ও কুমিল্লা জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদলের যুগ্ম আহবায়ক বাহারুল আলম বাবর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান। খেলায় ইউপির ৬ নং ওয়ার্ড যুব দলকে ট্রাইব্রেকারে৩-২গোলে হারিয়ে ১ নং ওয়ার্ড যুব দল চ্যাম্পিয়ন হয়। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com