বেড়েছে মাছ মুরগি সবজি তেলসহ নিত্যসামগ্রী পণ্যের দাম

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি ===============বেড়েছে মাছ মুরগি সবজি তেলসহ নিত্যসামগ্রী পণ্যের দাম। সে হারে বাড়েনি মানুষের আয়। ফলে খরচ বাঁচাতে নানা জায়গায় কাটছাঁট করছেন তারা। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,প্রতি কেজি সোনালি মুরগি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজির দাম বেড়েছে ১২০ টাকা।
ব্রয়লার মুরগি দামও কেজিতে ৫০টাকা বেড়েছে।
অপরদিকে মাছের দামও বেড়েছে কেজিপ্রতি ৮০থেকে ১০০টাকা। আকারভেদে প্রতি কেজি তেলাপিয়া, কই ও পাঙাশ মাছ ২২০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের চাষের চিংড়ির কেজি ৮০০ টাকা। আর চাষের শিং, পাবদা ও পোয়া মাছ বিক্রি হয়েছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। প্রতি কেজি সবজির দাম বেড়েছে ৪০থেকে ৫০টাকা। বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়েছে। বিক্রেতারা জানান, প্রায় দুই মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। কোম্পানিগুলো ডিলার পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ থেকে ১২ টাকা করে বাড়িয়েছে। ব্যবসায়ীরা সরবরাহ–সংকটের সুযোগ নিয়ে অন্যায্যভাবে দাম বাড়িয়েছেন এবং তাদের কারসাজি ছাড়া একবারে এত দাম বাড়ার কথা নয় বলে সচেতনদের দাবী। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন