টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতেই বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টিম নদীপথে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। একই সঙ্গে বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা ও পাচারে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, “মাদক পাচার রোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন