কোতয়ালী থানাপুলিশ ৪ কেজি গাঁজা সহ এ্যামেলকে আটক করেছে

সিটিভি নিউজ।। প্রেস রিলিজ ।। কোতয়ালী মডেল থানা, কুমিল্লা গত ১০/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৩.৫৫ ঘটিকায়
আইসি, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কোতয়ালী মডেল থানাধীন “ঢাকা বাসস্টেন্ড“ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪(চার) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আব্দুর রহমান প্রঃ এ্যামেল(৩০), পিতা-রেজাউল করিম, মাতা-আলেয়া বেগম, সাং-ধুলতার, দাদরা, পোষ্টঃ দাদরা, জান্তিগ্রাম, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়। উপস্থিত লোকজনদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় উল্লেখিত মাদকদ্রব্য গুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে কুমিল্লা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে মজুদ রেখেছে। উল্লেখিত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=