গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ব্রাহ্মণপাড়ায় শিশু আহত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান=====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিফাত ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি গাছের ডাল থেকে পাখির বাচ্চা ধরতে ওঠে সিফাত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গাছ থেকে পড়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানিম জানান, সকাল ১১টার দিকে আহত শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
পরে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সযোগে সিফাতকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ প্রকাশঃ ১০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন