গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবীতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি =============বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে এক বিশাল মিছিল বের করে। ১০ এপ্রিল শুক্রবার বিকেল কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ ও গণমিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্বদেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মুহাম্মদ মুসলেহ উদ্দিন ও একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, এ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ খাইরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরীর সভাপতি হাছান আহমেদ, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া সহ অনেকে।
এর আগে নগরীর টাউন হল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার গণমানুষের নেতা কাজী দ্বীন মোহাম্মদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই নৈতিক বৈধতা দাবি করতে পারে না। জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।”
নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, “জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের মূলভিত্তি। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
অন্যান্য বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদারের আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। সংবাদ প্রকাশঃ ১০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=