হাজী রেহান উদ্দিন আখন্দ মাষ্টারের ইন্তেকাল

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী রেহান উদ্দিন আখন্দ মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (৬ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে কুমিল্লার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামানুসারে প্রতিষ্ঠিত টাটেরা হাজী রেহান উদ্দিন আখন্দ মাষ্টার মহিলা দাখিল মাদ্রাসা এলাকায় শিক্ষা বিস্তারে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন সমাজসেবা ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মরহুমের জানাজা নামাজ আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় টাটেরা হাজী রেহান উদ্দিন আখন্দ মাষ্টার মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, টাটেরা গ্রামের সমাজসেবক মোস্তাফা কামাল মানিক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবদুল আলীম খান, হাফিজুর রহমান সরকার, সাংবাদিক মোস্তফা কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী। সংবাদ প্রকাশঃ ০৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন