লাকসামে আশা’র উদ্যোগে আধুনিক পদ্ধতিতে দুগ্ধবতী সংকর জাতের গাভী পালনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। (নিজস্ব প্রতিবেদক)=====================
আশা (এনজিও) লাকসাম রিজিওন শাখার উদ্যোগে আশা’র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবতী গাভী পালন ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ লাাকসাম গ্রীণ ক্যাসেল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সকাল ১০ থেকে দিনব্যাপী কর্মশালায় লাকসাম, লালমাই, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট,চৌদ্দগ্রাম উপজেলার ৩০ জন আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধ জাতের গাভী পালনের খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আশা কুমিল্লা এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ শামীম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মোবারক হোসেন, ঢাকা আশা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ খোরশেদ আলম,চান্দিনা এগ্রিকালচার ট্রেইনার সাঈম আহম্মেদ,লাকসাম সদর অঞ্চলের সি.আর.এম মোঃ আবদুল খালেক, আশা কুমিল্লা (লাকসাম)জেলা এস.ই মিজানুর রহমান,আশা লাকসাম সদর -১ ব্রাঞ্চের সি.জি.এম পরেশ চন্দ্র দাস প্রমুখ।প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারীদের উদ্দেশ্য প্রশিক্ষকগন বক্তব্যে বলেন, আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবতী গাভী পালন ব্যবস্থাপনায় ৩ টি পদ্ধতি অবলম্বন করতে হবে। ১)ঘর ব্যবস্থাপনায় ১৪ ফুট উচু করে ঘর দেওয়া, দেওয়ালের সাথে মশারী টানানো, গরমকালে স্ট্যান্ড ফ্যান লাগানো,পর্যাপ্ত আলো – বাতাসের ব্যবস্থা করা,গরু গোবর ও মূত্র ৫০ ফুট দূরে সরানো এবং বায়ুগ্যাস প্লান্ট বসানো ,নিয়মিত দিনে ২ বার গোসল করানো , ২) খাদ্য ব্যবস্থাপনায় শুকনো খাবার দেওয়া, ২৪ ঘন্টা পানির পাত্র রাখা, উন্নত জাতের পুষ্টিকর ঘাস খাওয়ানো,খড় খাওয়ানো,ফিড জাতীয় খাবার না দেওয়া, ,৩) চিকিৎসা ব্যবস্থাপনায় প্রতিষেধকমূলক টিকা প্রদান করা,যে কোন রোগে তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করা,প্রয়োজনে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া,মুখে ঔষধ না খাওয়ানো, কুকুর, বিড়াল কামড়ালে ব্যথার ঔষধ ও এন্টিবায়োটিক দেওয়া এবং প্রয়োজনে ভ্যাকসিন দেওয়া। এছাড়াও নিজের ঘরের বাছুর দিয়ে খামার করা, গরুর মাপের মাধ্যমে ওজন নির্ণয় করা,গাভী হিটে আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ৭৫℅ এর সংকর জাতের বীজ দেওয়া এবং প্রয়োজনে ২ বার বীজ দেওয়া।হিসাব ব্যবস্থাপনায় বাছুর কেনা, ঘর নির্মাণ,টিকা,খাদ্য সকল কিছুর আয় – ব্যয়ের হিসাব সংরক্ষণ করা ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=