নাঙ্গলকোটে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার, নাঙ্গলকোট ================
নাঙ্গলকোটে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৬৫) নামের এক বৃদ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট পৌর সভার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম পৌরসভার নাঙ্গলকোট উত্তরপাড়ার মরহুম ইতিম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। দূর্ঘটনায় মোটরসাইকেল চালক সঞ্জয় চন্দ্র শীলও গুরুতর আহত হয়েছেন। তিনি মক্রবপুর এলাকার সোহাদব চন্দ্র শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সঞ্জয় শীল মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুল হাসেম রাস্তা পার হতে গিয়ে সঞ্জয়ের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনার স্থলেই মারা যায়।
নিহতের ছেলে মো. নিজাম উদ্দিন জানান, তার বাবা নাঙ্গলকোট-লাকসাম সড়কের শাহজালাল নার্সারিতে কাজ করতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সকাল ১১টা ৫০ ঘটিকায় তাকে সরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সংবাদ প্রকাশঃ ০৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন