ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, ৮৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ​ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি =================
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইদ্রিস মিয়া (৮৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
​গ্রেপ্তার ইদ্রিস মিয়া ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ওই শিশুটি। একপর্যায়ে প্রতিবেশী ইদ্রিস মিয়া তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। শিশুটির চিৎকার শুনে তার বাবা ও দাদি ঘরের দরজায় ধাক্কা দিলে ইদ্রিস মিয়া দরজা খুলে দেন। এ সময় স্বজনরা শিশুটিকে বিবস্ত্র ও ক্রন্দনরত অবস্থায় উদ্ধার করেন। পরে শিশুটি বিস্তারিত ঘটনা পরিবারকে জানায়।
​এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিশুর বাবার দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” সংবাদ প্রকাশঃ ০৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন