ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান————–
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শশীদল রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার দুপচর এলাকার ইমাম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শশীদল রেলস্টেশন এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন আচার্য সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটকের পর ইসমাইল হোসেনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=