পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধর্মযাত্রায় সরোজিত কর্মকার

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি- ===============
পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এক ব্যতিক্রমধর্মী ধর্মযাত্রায় বের হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার বাসিন্দা সরোজিত কর্মকার। নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গীতা পাঠ ও ধর্ম প্রচার করছেন।
মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহরের গিলাবাড়িয়া শিব মন্দির প্রাঙ্গণে তিনি গীতা পাঠ করেন। এ সময় স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে ধর্মীয় আবহ সৃষ্টি হয়। গীতা পাঠের মাধ্যমে তিনি মানুষের মাঝে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করার আহ্বান জানান।
সরোজিত কর্মকার জানান, তার এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, মানুষের মধ্যে আধ্যাত্মিক চর্চা বাড়লে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সহজ হবে। ধর্মযাত্রার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে কয়েকটি এলাকায় গীতা পাঠ করেছেন আগামী দিনগুলোতে মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ সদর উপজেলার আলমখালী এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানেও তিনি একইভাবে গীতা পাঠ ও ধর্ম প্রচার কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান তিনি। সংবাদ প্রকাশঃ ০৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন