সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান ============
মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গৃহহীন এক দিনমজুরের পাশে দাঁড়ালেন সমাজসেবক ও মানবিক নেতা
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, বিশিষ্ট শিল্পপতি ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে অসহায় দিনমজুর এছাক মিয়ার ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এছাক মিয়ার পরিবারের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তার এই দুর্দশার কথা জানতে পেরে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন অধ্যাপক মামুন। তার উদ্যোগেই টিন প্রদান করা হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মোঃ জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মীর শাহাদাত হোসেন, ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান কাউসার, পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা মোঃ মাসুদ রানা, কমলপুর ইউনিট সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, কালিকাপুর ইউনিট সেক্রেটারি শাহ-নেওয়াজ রবিন, কমলপুরের বিশিষ্ট সমাজসেবক আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অধ্যাপক মামুন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক মামুন বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।” সংবাদ প্রকাশঃ ০৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com