কুমিল্লা হতে ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, বিয়ার, বিদেশী মদ, স্কাফ ও ৭,৯০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”========
র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লা হতে ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, বিয়ার, বিদেশী মদ, স্কাফ ও ৭,৯০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৯৯ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২১৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১৩০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৭ টি অস্ত্র, ১৫২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬৩৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি-১১৩ জন অপহরণকারী গ্রেফতারসহ-১৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৪১ জন, দস্যুতা মামলার আসামী-০২ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৮৬৯ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। অদ্য ০৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ সিয়াম (২৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ডিবি পুলিশের ০২ টি জ্যাকেট, ০১ টি হ্যান্ডকাফ, ৭৯০০ পিস ইয়াবা, ০২ বোতল বিয়ার, ০৫ বোতল বিদেশী মদ ও ০৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সিয়াম (২৩) কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাঙ্গুরী গ্রামের মোঃ মজিবুর রহমান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা, বিয়ার, বিদেশী মদ, স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে বিভিন্ন সময়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ০৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন