টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===কক্সবাজারের টেকনাফে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি টেকনাফ সদর ইউনিয়নের পাইলট স্কুল মোড় থেকে ঝর্ণা চত্বর পর্যন্ত এলাকায় পরিচালনা করা হয়।
অভিযানে সড়কের পাশে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
এসময় টেকনাফ পৌরসভা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “সড়ক ও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফেজ নাদিম বলেন, “সড়ককে দখলমুক্ত রেখে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ০৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=