বুড়িচংয়ের নিমসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ তেল মজুদে জরিমানা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদাতা জানান==========
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার–পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল ও ৯৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ অপরাধে পারভেজ মবিল হাউজের মালিক পরিহলপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রিপনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল ভ্রাম্যমাণ আদালত জব্দ করে নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিহলপাড়ার পারভেজ মবিল হাউজের মালিক সাইফুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অতীতেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=