সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ======
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা পূর্বপাড়া জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মরহুম আবদুল হাকিম খানের বাড়িতে আগামী ৬ এপ্রিল, সোমবার ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিল ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হবে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন তাহরীকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির ও জৈনপুরী পীর আল্লামা মুফতি সায়্যিদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের।
বিশিষ্ট সমাজসেবক ও রামচন্দ্রপুর বাজার জামে মসজিদের সভাপতি ডা. মো. সেলিম খানের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করবেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল আলীম খান।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের খতিব ক্বারী মুফতি মোহাম্মদ ইব্রাহিম ক্বাদরী। বিশেষ আলোচক হিসেবে থাকবেন মুফতি আব্দুর রহমান জাবেরী, মুফতি ক্বারী শেখ মিনহাজুল আবেদীন ছফূভী ও মাওলানা নূর মোহাম্মদ নূরী। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ মাহফিলে তশরিফ আনবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইসকান্দর আলী ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মোরশেদ আলম ভূইয়া এবং সমাজসেবক মোস্তফা কামাল মানিক।
মাহফিল সফল করতে সার্বিক দায়িত্ব পালন করছেন মো. তানভীর খান, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন খান ও মো. জাকারিয়া খান রাব্বি।
সম্প্রতি এই মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com